প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

১৭ জুলাই ২০২৬, ২:৩৫:৩২

কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

অদ্য ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী মহোদয়ের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বিশেষ অভিযান পরিচালনাকালে ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় কাউখালী থানাধীন কাউখালী থানাধীন ঘাগড়া বাজার আসামীর বসতবাড়ি থেকে জিআর-২০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী রকি চাকমা, পিতা- মৃত কিনা মনি চাকমা, সাং- হোল্ডিং নং-২৯, ঘাগড়া বাজার, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটিকে এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য