প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ঃ

২১ জুলাই ২০২৬, ৬:০৮:৫৫

কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ঃ

জহির রায়হান
কাউনিয়া (রংপুর)

কাউনিয়ার হারাগাছ আরপিএমপি পুলিশের অভিযানে মাদক ও ক্যাসিনো মামলার আসামী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহান। তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার তইবুল ইসলাম (৩৬) এর বাড়ী হরাগাছ থানাধীন মদামুদন দৌলতটারিতে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তইবুলকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৩৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
ওসি অশোক চৌহান বলেন, মাদকসহ আটক তইবুল ইসলামের বিরুদ্ধে এরআগে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার সাইবার আইনের ধারায় পৃথক দুইটি মামলা রয়েছে, কাউনিয়া রংপুর বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য