For Advertisement
খাগড়াছড়ি সদর থানায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ১ঃ

খাগড়াছড়ি সদর থানায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ১ঃ
[02 August, 2026]
খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার ১ আগস্ট রাতে জেলা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রিপন (২১) আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য