প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাটির নিচে ৮ বস্তায় ২৬৪ কেজি গাঁ”জা, গ্রে”প্তা’র ১ঃ

৮ আগস্ট ২০২৬, ৮:১৪:২৭

 

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাটির নিচে ৮ বস্তায় ২৬৪ কেজি গাঁ”জা, গ্রে”প্তা’র ১ঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পরিত্যক্ত ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকানো ২৬৪ কেজি গাঁ”জা’সহ রাসেল মিয়া প্রকাশ মাহিন (২০) নামের এক তরুণকে গ্রে”প্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবন্তা এলাকায় রেললাইনের পূর্ব পাশে এক অভি*যান চালিয়ে এই বিপুল পরিমাণ মা”দ’ক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমানের নেতৃত্বে অভি*যানটি পরিচালিত হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তানভীর (২৫) নামের অপর এক অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত টিনশেড ঘরের ভেতরে খাটের নিচে মাটির গর্ত ত’ল্লা’শি করা হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি পাটের বস্তা থেকে ২৪টি বান্ডিলে বাঁধাই করা মোট ২৬৪ কেজি গাঁ”জা জব্দ করেন র‍্যাব সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য