প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

হবিগঞ্জ জেলা লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

১০ আগস্ট ২০২৬, ১০:২২:০২

হবিগঞ্জ জেলা লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সু-দক্ষ দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ লাখাই থানার নেতৃত্বে অদ্য ০৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ভোর ০৫:১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা লাখাই থানার একটি চৌকস টিম।

গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানাধীন বুল্লা সড়ক বাজারে গিরেন্দ্র মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়বাবদ নগদ ১,৫০০/-(পনেরশত) টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক)টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

অভিযানে মাদকদ্রব্য ব্যবসায়ের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী (১) মোঃ জুটন মিয়া(৩৮), পিতা- আজম আলী, সাং- পুর্ব বুল্লা (২) মোঃ নাঈম হোসেন(আকাশ) (২৮),পিতা- মোঃ গাজন মিয়া, সাং- মধ্য সিংহগ্রাম, উভয় থানা- লাখাই, জেলা- হবিগঞ্জদ্বয়কে আটক করা হয়,
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। অঞ্চলের রাজধানী বলা হয়। হবিগঞ্জ জেলা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য