For Advertisement
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৭২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৭২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শাহ আলম, এএসআই (নিঃ) মোঃ মোস্তাক আহম্মেদ এবং এএসআই (নিঃ) আবু সাঈমের সমন্বয়ে গঠিত একটি চৌকস
টিম।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ খ্রিঃ ভোর ০৫:১০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজারস্থ সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ২ জন সক্রীয় মাদক কারবারি ১. মোঃ রমজান আলী (২৯), পিতা- মৃত সাবু মিয়া, সাং- বাহাদুরাবাদ, থানা-দেওয়ানগঞ্জ।
জেলা-জামালপুর; বর্তমানে-সোনা মিয়া মার্কেট (মরণ খাঁ এর বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২. মোঃ শাহীন (২৭), পিতা- মোঃ মুছা মিয়া, সাং- গিরদাইন, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; বর্তমানে-ভান্ডারীপুল (বাবু কমিশনারের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের গ্রেফতার করে।
অপরদিকে এসআই (নিঃ)/মোঃ মনির হোসাইন ১২/০৮/২০২৬ খ্রি. রাত ১৯.৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠ হতে ২২ (বাইশ) পিস ইয়াবাসহ ২ জন সক্রীয় মাদক কারবারি ১। মোঃ সাব্বির (২৫), পিতা-মৃত খোকন, মাতা-নুর জাহান বেগম, স্থায়ী সাং-মাহাজেনপুল, থানা-ভোলা সদর, জেলা-ভোলা এ/পি সাং-নয়াআটি মুক্তিনগর (জাফর সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ।
জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ জুয়েল হোসেন (২৬), পিতা-বিল্লাল হোসেন, মাতা-রোজিনা বেগম, স্থায়ী সাং-পূর্ব আলোনিয়, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এ/পি সাং-উত্তর রসুলবাগ, ৩নং ওয়ার্ড, জসিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার
করে।
উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জ ; শহর ; সিদ্ধিরগঞ্জ ঢাকা বিভাগে অবস্থিত. সিদ্ধিরগঞ্জ. বাংলাদেশে অবস্থান।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য