For Advertisement
কুমিল্লা জেলা লালমাই প্রেস ক্লাবের সরকারি নিবন্ধন লাভ: কেক কেটে বর্ণাঢ্য উদযাপন।

কুমিল্লা জেলা লালমাই প্রেস ক্লাবের সরকারি নিবন্ধন লাভ: কেক কেটে বর্ণাঢ্য উদযাপন।
বাংলাদেশ সরকারের ‘রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (RJSC) কর্তৃক কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে ‘lalmai press Club Ltd.’ (রেজিস্ট্রেশন নম্বর: CH-16757/2026) নামে চূড়ান্ত সরকারি নিবন্ধন লাভ করেছে লালমাই প্রেস ক্লাব। এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে বর্ণাঢ্য উদযাপন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সংলগ্ন থানা রোডের খন্দকার প্লাজায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘সাপ্তাহিক চলন’ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘দৈনিক যুগ-যুগান্তর’ ও ‘যেযে টিভি’র বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা প্রেস ক্লাবের মতো দেশের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠনের মতোই একই সমমর্যাদা ও আইনি স্বীকৃতি অর্জন লালমাই প্রেস ক্লাবের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। এই নিবন্ধন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গবেষণা, মুক্তচর্চা ও সামাজিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ পথপরিক্রমা ও বর্তমান
রূপ,
উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারি ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ২০১৯ সালে জয়েন্ট স্টক থেকে নামের ছাড়পত্র পাওয়ার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ২৯ জুলাই, ২০২৬ তারিখে এটি চূড়ান্ত সরকারি নিবন্ধন লাভ করে। বর্তমানে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটিসহ মোট ৩৯ জন সাংবাদিকের সমন্বয়ে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপস্থিত নেতৃবৃন্দ,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক শিরোনাম/বাংলা কাগজ), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার (দৈনিক সমাজ কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল (দৈনিক বাংলা আলোড়ন), অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি), দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম আজহার (দৈনিক খোলা কাগজ/ভোরের কলাম), স্বাস্থ্য সম্পাদক মোঃ মহিন উদ্দিন (সাপ্তাহিক।
চলন), ক্রীড়া সম্পাদক আহসান উল্লাহ রাজু (এসডি টিভি/কুমিল্লা কণ্ঠ), সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ (দৈনিক স্বাধীন ভোর), শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মাঈন উদ্দিন (দৈনিক কুমিল্লার ডাক/সাপ্তাহিক লাকসাম), এবং নির্বাহী সদস্য খন্দকার আবাদ মিয়া (দৈনিক একুশে পত্রিকা)।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সামছুল আলম মনির (বাংলাদেশ বেতার), মোঃ মতিউর রহমান (দৈনিক দেশসেবা), কাউসার আলম (দৈনিক কুমিল্লার খবর) এবং মোঃ মনির হোসেন (দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি) সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানান, খুব শিগগিরই জাতীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লালমাই প্রেস ক্লাবের আনুষ্ঠানিক অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। প্রেসক্লাব লালমাই জেলা কুমিল্লা বিভাগ বাংলাদেশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য