For Advertisement
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২ জন।

টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২ জন।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
আটকরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার গোপাল দাসের ছেলে জয়গর দাস (৪০) এবং ফুলের ডেইল এলাকার মো. শফির ছেলে মো. হোসেন।
বিজিবির ৬৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৪০টি কাটে থাকা মোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক দুইজন এবং জব্দ করা ইয়াবা ট্যাবলেট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়াস্থ বিজিবির ৬৪ ব্যাটালিয়ন মোট ১ কোটি ৪৩ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জনকে আটক করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য