প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বাসসের এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা।

১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭:৪৮

 

বাসসের এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাসস কার্যালয়ে গিয়ে তাঁর অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএফইউজের কাউন্সিলর, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক এবং একুশে বাংলা-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ।

এ সময় তিনি কাদের গনি চৌধুরীর নতুন দায়িত্বে সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।

মোহাম্মদ সাখাওয়াত হাফিজ বলেন, সাংবাদিকতা ও পেশাজীবীদের অধিকার আদায়ে কাদের গনি চৌধুরীর দীর্ঘদিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাসসের মতো দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিষ্ঠানের নেতৃত্বে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য