প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮:৫৩

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ মো. এবাদুল হক (৩০) ও মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড়সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

চেকপোস্টে তল্লাশি, উদ্ধার ৫২০ পিস ইয়াবা

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে এবাদুল হক ও আব্দুল্লাহ আল মুমেনকে তল্লাশি করা হয়। তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. এবাদুল হক উপজেলার বগডহর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। অপর গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আল মুমেন একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে নবীনগর পৌরসভার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন।

নবীনগর থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

ছবির ক্যাপশন: নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য