For Advertisement
তিতাসে জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা।

তিতাসে জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা।
‘১৭ বছর কোথায় ছিলেন?’—চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রশ্ন জহিরুল ইসলামের
হালিম সৈকত, কুমিল্লা:
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা উপজেলার আসমানিয়া বাজার থেকে গণসংযোগ শুরু হয়। পরে পশ্চিম পাড় মোল্লা মার্কেটে গিয়ে গণসংযোগ শেষ হলে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোসলেম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মানিক সরকার। পরে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল প্রধান, মোহাম্মদ নাসির, সৈয়দ মাহবুব, শফিকুল ইসলাম বেপারী, মাসুম মোল্লা মেম্বার, জসিম চৌধুরী, মোহাম্মদ জিসান, মোহাম্মদ নূর নবী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ডালিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের বেপারী, আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম সবুজ, হারুণ অর রশিদ ছোটন, সাবেক ছাত্রদল নেতা হেলাল মাহমুদ, ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন সরকারসহ অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ আলম সরকার।
‘১৭ বছর কোথায় ছিলেন?’
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বিএসসি বলেন, “আজকে অনেকেই চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ দিচ্ছেন। ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না।”
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের পাঁচটি কেন্দ্রেই কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বিজয়ী কর�
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য