For Advertisement
মানুষ রাতে শান্তিতে ঘুমাবে—এমন পুলিশিং ব্যবস্থা রেখে যেতেচাই, সংবাদদাতা মুস্তাফিজুর রহমান।

মানুষ রাতে শান্তিতে ঘুমাবে—এমন পুলিশিং ব্যবস্থা রেখে যেতেচাই।
ঢাকা জেলার প্রথম নারী এসপি শামীমা পারভীন।
সংবাদদাতা মোস্তাফিজুর
রহমান।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাস পূর্ণ করেছেন পুলিশের কর্মকর্তা শামীমা পারভীন। ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, সাইবার অপরাধ প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছেন।
সাধারণ মানুষের সমস্যা জানতে এবং সমাধানের পথ খুঁজতে তিনি ছুটে যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। তাঁর লক্ষ্য—এমন একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদ বোধ করবে এবং রাতে শান্তিতে ঘুমাতে পারবে।
দীর্ঘ ২০ বছরের পুলিশিং ক্যারিয়ারে দেশ-বিদেশে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে শামীমা পারভীনের। আন্তর্জাতিক অঙ্গনেও নারী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সীমাবদ্ধতা ও সম্ভাবনা এবং জনবান্ধব পুলিশিং নিয়ে ঢাকা পোস্টের মুখোমুখি হন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
নারী হিসেবে নয়, পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবেই দায়িত্ব
নিয়েছি।
দায়িত্ব নেওয়ার পর চার মাস ২৮ দিন অতিবাহিত হয়েছে। ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে এত গুরুত্বপূর্ণ ও জটিল একটি জেলার দায়িত্ব নেওয়ার পর কোন চ্যালেঞ্জটি আপনাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে—এমন প্রশ্নের জবাবে শামীমা পারভীন বলেন, দায়িত্ব নেওয়ার সময় তিনি নিজেকে নারী বা পুরুষ হিসেবে নয়, একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবেই বিবেচনা করেছেন।
তিনি বলেন, “ঢাকা জেলার ৯৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় নিজেকে একজন পেশাদার।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য