For Advertisement
কুমিল্লায় পুলিশের একযোগে অভিযানে আটক ২৭৫, ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

কুমিল্লায় পুলিশের একযোগে অভিযানে আটক ২৭৫, ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা
জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একযোগে অভিযানে অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
সূত্র: কুমিল্লা জেলা পুলিশ:
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য