For Advertisement
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিজিবির অভিযান, ৯৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ।

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিজিবির অভিযান, ৯৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৮ লাখ ৪ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিকেল ৩টা ৪০ মিনিটে টাস্কফোর্সের সদস্যরা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালান। এ সময় ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১০ বিজিবির বিশেষ টহল দল পালপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।














মন্তব্য