For Advertisement
কুমিল্লায় র্যাবের অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ৭৬ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১০ জুন ২০২৪, ৮:৫৪:৪৪
কুমিল্লায় র্যাবের অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ৭৬ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কুমিল্লায় র্যাবের অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ৭৬ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ রাশেদ মিয়া (২৪) ও ২। সাইফুল আব্বাস (২২) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রাশেদ মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মৃত মনির হোসেন এর ছেলে এবং ২। সাইফুল আব্বাস (২২) চট্টগ্রাম জেলার কর্ণফুলী জেলার দুহিনকুল গ্রামের আলী আব্বাস টিটু এর ছেলে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৬ - Developed by RL IT BD














মন্তব্য