For Advertisement
৪৪ বোতল ভারতীয় মদ সহ আটক ০১(এক)জন।
১০ জুন ২০২৪, ৯:০০:৩৯
৪৪ বোতল ভারতীয় মদ সহ আটক ০১(এক)জন।
৪৪ বোতল ভারতীয় মদ সহ আটক ০১(এক)জন—– ১০/০৬/২০২৪ ইং তারিখে সময় রাত ১২:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, শেরপুরে এর সহকারী পরিচালক এর সার্বিক দিক নির্দেশনায় পরিদর্শক জনাব ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে।
রেইডিং টিম গঠন করে শেরপুর সদর থানাধীন তাতালপুর বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ নাছির হোসেন (৪২) এর ব্যাটারি চালিত অটো গাড়ি তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১.ভারতীয় তৈরি মদ AC BLACK WHISKEY বোতল ২৪(চব্বিশ)টি প্রতি বোতলে ৩৭৫ মি.লি.এবং ২. ভারতীয় তৈরি মদ MAGIC MOMENTS VODKA বোতল ২০(বিশ)টি প্রতি বোতলে ৩৭৫ মি.লি. মোট ৪৪ টি বোতল বিদেশীমদ,৩. একটি পুরাতন নীল রঙের ব্যাটারি চালিত অটোগাড়ি সহ গ্রেফতার করেন । অতঃপর উক্ত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব ছিদ্দিকুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৬ - Developed by RL IT BD














মন্তব্য